ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোকাম্মেল হক মিলন ॥ ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কোষ্ট ফাউন্ডেশন বাংলাদেশ ভোলার আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে কোষ্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর জয়েন্ট ডাইরেক্ট ফেরদৌস আরা, ভোলার প্রথম সাংবাদিক মোঃ আবু তাহের, সিনিয়র সংবাদিক কামাল উদ্দিন সুলতান, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কোষ্ট ফাউন্ডেশন বাংলাদেশ উর্ধ্বতন কর্মকর্তারা আবুল হাসান ও কোষ্ট ফাউন্ডেশন বাংলাদেশ চরফ্যাশন কর্মকর্তা মিসেস রাশিদা বেগম, কোষ্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর ফজলুল হক, রাজীব ঘোষ ও আতিকুর রহমান, মালা আক্তার এবং আঙিনা মহিলা সমিতির সভানেত্রী বিলকিস জাহান মুনমুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তার বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে ইট ভাটার কালো ধোঁয়া, কীটনাশক ব্যবহার এবং যত্রতত্র পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্যের ছড়িয়ে ছিটিয়ে নানান পরিবেশের ক্ষতি সাধন করা হয়েছে। বিভিন্ন নদী নদীতে তিয়াত্তর টন বর্জ্য পদার্থ ফেলে পরিবেশ সমস্যা বৃদ্ধি করে যাচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা সহ সর্ব মহলে বিষয়ে টা গুরুত্ব দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া ভোলা জেলা প্রশাসন ও বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং ভোলা সরকারি কলেহের প্রাণি বিদ্যা বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন কর্মসূচী ও রেলি কর্মসূচি পালন করা হয়েছে।
