ভোলায় ক্যাব’র পাল্টা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ক্যাব’র পাল্টা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ জুন) শহরের নতুন বাজার কুইন আইল্যান্ড চায়নিজ রেস্তরায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা ক্যাবের প্রাক্তন সদস্য ডাক্তার মোঃ মহিউদ্দিন।
গত ১৮ ই মে একটি বিশেষ সভা হয়। সভায় একটি নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন মোফাজ্জল হক আল আমিন, যুগ্ন আহবায় সাইফুল আলম বাপ্পি, মাহমুদুল হাসান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির আহব্বানে গতকাল বিকেল ৫টায় সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় ভোলা জেলা ক্যাব এর প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান কে সভাপতি ও প্রাক্তন সদস্য শাহজাদী জাহান মুক্তিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং ভোক্তা অধিকারকে শক্তিশালী করার জন্য কার্যক্রমকে বেগবান করার ব্যাপারে উদ্যোগী করেন। সভায় দুজন বীর মুক্তিযোদ্ধাসহ ক্যাব এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দরা ক্যাব এর কার্যক্রম বিষয়ে জোরালো বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ মে শহরের মিউনিসিপ্যাল কো-অপারেটিভ সোসাইটি’র ভবনে ক্যাব’র এক সাধারণ সভায় একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোবাশ্বির উল্লাহ চৌধুরীকে সভাপতি ও মাহাবুব মোর্শেদ বাবুলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
