ভোলার পূর্ব ইলিশায় ১ মাদক কারবারি আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় মাদকবিরোধী অভিযানে ইলিশা ঘাট থেকে সোমবার রাত ৮টার সময় মো: রেজাউল ফকিরকে ২ কেজি গাঁজাসহ আটক করে ইলিশা নৌ থানার পুলিশে টিম। পূর্ব ইলিশার নৌ থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া জানায়, গোপন সংবাদে মাধ্যমে সোমবার রাত ৮ ঘটিকার সময় ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের প্লটনের উপর থেকে ২ কেজি গাঁজা সহ মোঃ রেজাউল ফকির কে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
