বোরহানউদ্দিনে তামাক নিয়ন্ত্রণ টাস্ফফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ফফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি মোহাম্মদ রায়হান- উজ্জামান সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, এখন সময় জীবন বাঁচাবার। বন্ধ করুন ধূমপান ও তামাকের ব্যবহার। অর্থাৎ মানুষের জীবন বাঁচাতে হলে তামাকের ব্যবহার বন্ধ করতে হবে। যারা ধূমপানে অভ্যস্ত শুধু তারা ধূমপান থেকে বিরত থাকলেই হবে না; আমাদের তরুণ প্রজন্ম যারা এখনো ধূমপান করেনি এবং যারা ধূমপানে আসক্ত হওয়ার উপক্রম হতে পারে তাদেরকে রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে।
শিশু-কিশোরদের মাঝে ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। এক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষকদের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে কর্মসূচি হাতে নিতে হবে। ধূমপান ও তামাক বিরোধী আন্দোলনে ডিজিটাল প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: মোহাম্মদ মাছুম। উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, অফিসার ইনচার্জ শাহীন ফকির, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হাসান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাছির উদ্দিন, ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো মিজানুর রহমানের সঞ্চালনায় তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে প্রেজেন্টেশন করেন ডা: মোহাম্মদ রাসেদ।
