মতবিনিময় সভায় ইমাম-মুয়াজ্জিনদের কাছে দোয়া চেয়েছেন মোশারেফ হোসেন

এম রহমান রুবেল ॥ আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় সভায় দোয়া চেয়েছেন মোশারেফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে মেয়র সড়ক ভোলা ল্যাবএইড হসপিটালের পিছনে ৭শত ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা ইমাম সমিতির সভাপতি ও বকুল তলা জামে মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন বলেন, আপনাদের মত পবিত্র ভালো মনের মানুষদের দোয়া ভালোবাসা ও সমর্থন থাকলে আর উপরে আল্লাহ পাক সহায়ক হলে আগামী ২১ মে আনারসে বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা আমাকে আজ আপনাদের মুল্যবান সময় দিয়েছেন তা আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে। আগামী ২১ মে নির্বাচনের মাধ্যমে আমি বিজয়ী হলে ভোলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানিত করবো। আপনাদের দোয়ার বরকতে আনারসের বিজয় সু-নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে প্রিয় নেতার মাধ্যমে ভোলা সদর উপজেলা কে আধুনিকায়নে রুপান্তরিত করার চেষ্টা করবো। ভোলায় কোন অপরাধীর অপরাধ ও আলেম-ওলামদের সাথে অসৎ আচরন মেনে নেওয়া হবে না। কোন সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুতা ও ইভটিজারদের জায়গা ভোলা সদর উপজেলায় হবে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।