চরফ্যাশনে অটোরিকশার চাঁপায় নিথর পথচারী

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশার চাপায় নূর হোসেন নামে ৫৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করিমপাড়া বাজার সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী নূর হোসেন একই এলাকার মৃত জালাল আখনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশার চাপায় নূর হোসেন নামে এক পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে মারা যান নূর হোসেন। অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।