ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় মাদকবিরোধী অভিযানে ইলিশা ঘাট থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকাল ইলিশা ফাড়ীর তদন্ত কেন্দ্র পুলিশ টিম তাকে আটক করতে সক্ষম হয়। ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: শামিম জানান, গোপন সংবাদে মাধ্যমে মঙ্গলবার বিকালে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চঘাটের পল্টুনের উপর থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহিম হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
