ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন’র পক্ষে ভোট চেয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোশারেফ হোসেন এর পক্ষে ভোট চেয়ে সমবায় মার্কেট ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় সমবায় মার্কেটে ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভায় বক্তব্য শেষে আনারস মার্কায় ভোট চান তিনি। এসময়ে উপস্থিত ছিলেন সমবায় ব্যাংকের পরিচালক ইউসুফ হাওলাদার, আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া, মো: নুরুল ইসলাম, সমবায় মার্কেটে ব্যাবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন, সম্পাদক জে আই সবুজ, ব্যাবসায়ী কামাল উদ্দিন চকেট প্রমুখ। এ সময় মার্কেটের ব্যাবসায়ী সহ ঘর মালিকগণ উপস্থিত ছিলেন।
নকিব চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ভূলত্রুটি মাপ করে শেষবারের মত আমার ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাই ব্যবসায়ীদেরকে আনারস মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।