ভেলুমিয়ায় মোটরসাইকেল প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার শরীফ খা বাজারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতিক) মোহাম্মদ ইউনুছ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া বলেন, আগামী ২১ মে নারী-পুরুষ সবাই একত্র হয়ে যার যার ভোট কেন্দ্রে গিয়ে উড়োজাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিবেন। কেন্দ্রে যেতে কোন বাঁধা নেই। যারা বাঁধা দেবে তাদেরকে আপনার প্রতিহত করে তেঁতুলিয়া নদীতে নিয়ে ফেলবেন। জনগণ সকল ক্ষমতার উৎস।
ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মহসিন খার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, পিন্টু তালুকদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু সায়েম, ডাঃ আলতাফ হোসেন প্রমূখ। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের শত শত নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
