দৌলতখান হবে স্মার্ট ও মডেল উপজেলা : মনজুর আলম খান

মোঃ আরিফ (মেদুয়া) ॥ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিযদ নির্বাচনে দৌলতখান উপজেলা প্রার্থী মনজুর আলম খান বলেন, ২১ মে নির্বাচনে আমি জয়ী হতে পারলে দৌলত খান উপজেলা হবে এটি স্মার্ট ও মডেল উপজেলা। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় মেদুয়া ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতখান উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম খান এ কথা বলেন।
তিনি আরো বলেন, এবার আমি চেয়ারম্যান হতে পারলে দৌলতখান উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘরে তুলবো। মেঘনা নদীতে জেলেরা নির্ভয়ে মাছ ধরতে পারবে। আমি বিগত ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে শততা-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। ২১ মে আমার কাপ পিরিচ মার্কায় আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাই। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার অসমাপ্ত কাজগুলি শেষ করার সুযোগ করে দিবেন।
পথ সভায় সভাপতিত্ব করেন মেদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মেদুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মনজুর আলম। এ সময় আরো বক্তব্য রাখেন মদনপুর ইউনিয়নের চোরম্যান এ কে এম নাসির উদ্দিন, হাজীপুর চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দৌলতখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সবুজসহ দৌলতখান উপজেলার আওয়ামী লীগ ও মেদয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
