সালাউদ্দিন টুকুকে সাজা দেয়ার প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি): কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাজা দেয়ার প্রতিবাদে ভোলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (১১ মে) সকাল ১১ ঘটিকার সময় মিছিলটি মাহাজন পট্টি বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ পল্টন থানার করা মামলায় ২৫ জনের দু’বছরের সাজা দিয়েছে আদালত।

তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন ভোলা জেলা যুবদল।

ভোলা জেলা যুবদলের নেতা কর্মীরা বলেন বর্তমান অবৈধ ভোট চোর সরকারের মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কে মিথ্যা ও ফরমায়েশী রায়ে কারান্তরীণ করার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মনির হাসানসহ থানা পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।