সর্বশেষঃ

বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের অর্থ বিতরণ

ভোলার বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৫
হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
বুধবার (১ মে) সকাল ১০টায় উপজেলার সাচড়া ইউনিয়ন
আ’লীগ অফিসে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম
মুকুল এর পক্ষ থেকে সাচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে
ক্ষতিগ্রস্থ অসহায় ১০ ব্যক্তির হাতে নগদ ৫ হাজার টাকা করে
মোট ৫০ হাজার টাকা তুলে দেন সাচড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক
মহিবুল্লাহ মৃধা।
এসময় ইউপি সদস্য সেলিম সিকদার, সাহবুদ্দিন, মামুন
খান, কালাম মীর প্রমূখ সহ স্থানীয় আ’লীগের নেতাকর্মী ও
গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ০৭ এপ্রিল হঠাৎ কালবৈশাখী ঝড়ে সাচড়া
ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মানুষের ঘর বাড়ী
ক্ষতিগ্রস্থ হয়। আর্থিক সহায়তার টাকা পেয়ে খুশি ক্ষতিগ্রস্থরা।
সুবিধাভোগী জাহানারা বেগম ও দেলোয়ার হোসেন জানান,চেয়ারম্যান সাহেবের দেওয়া টাকা এই দুঃসময়ে আমাদের অনেক উপকার করেছে।
ইউনিয়ন চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা বলেন,ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের দু:সময়, এ অর্থ প্রদান করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।