নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন ভোলার ছেলে তরিকুল ইসলাম
ভোলায় গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্টপ দ্য স্টিগমা প্রজেক্ট এর অনুষ্ঠিত কর্মশালায় বাংলাকণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু প্রমূখ।
কর্মশালার উদ্দেশ্য ছিলো স্টপ দ্য স্টিগমা প্রজেক্ট কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগসমূহ উপস্থাপনা করা এবং মাসিক সস্পর্কে আমাদের সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলি তুলে ধরা যাতে করে গণমাধ্যম কর্মীগণ তাদের প্রতিবেদনের মাধ্যমে এই ভ্রান্ত ধারণা দূরীকরণে উদ্যোগ গ্রহণ করে এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখতে পারা।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্টপ দ্য স্টিগমা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নাসরীন নাহারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কমিউনিকেশনস স্পেশালিষ্ট বিপ্লবী রানী দে রায়।
প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন নাসরীন নাহার এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা কি হতে পারে তা আলোচনা করেন ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট মাহফুজার রহমান। উপস্থাপনায় বলা হয় যে, প্রজেক্টটি সহযোগী সংস্থা সাজেদা ফাউন্ডেশন এর মাধ্যমে ভোলা সদর উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রজেক্টটি ১০ থেকে ২৪ বছর বয়সি কিশোরী এবং যুব নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছে যাতে করে তারা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়গুলি খোলামেলাভাবে আলোচনা করতে পারে।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজন খোলামেলা আলোচনার পরিবেশ; এই পরিবেশ তৈরির জন্য এগিয়ে আসতে হবে পরিবার, সমাজ এবং বিদ্যালয়ের শিক্ষকদের”- এমনটাই বললেন বক্তাগণ। এরপর অনুষ্ঠিত হয় উমুক্ত আলোচনা। যেখানে গণমাধ্যম কর্মীগণ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রকল্প সম্পর্কে বিশদ ধারণা লাভ করেন। এছাড়াও বিদ্যালয়, কর্মক্ষেত্র এবং কমিউনিটি পর্যায়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাবান্ধব পরিবেশ তৈরিতে কীভাবে তারা অবদান রাখবে সেই বিষয়গুলি তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২২ জন গণমাধ্যম প্রতিনিধি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সাজেদা ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ।
