দৌলতখানে কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা

রোমানুল ইসলাম সোহেব ॥ ভোলার দৌলতখানে সরকারি আবু আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় আবু আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। এতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের আনন্দ শোভাযাত্রা দৌলতখান পৌর শহরজুড়ে প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ পিয়ারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।