সম্মাননা পেলো ৬ জন খামারী
ভোলায় সফল খামারী উদ্যোক্তা সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ কৃষি, প্রানি ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সফল খামারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নযন সংস্থা (জিজেই্উএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমাদউল্লাহ, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব অর্থ বিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তফা কামাল, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক আজাদ হোসাইন, টেকনিক্যাল উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

হাস পালনে মোঃ ফরিদ উদ্দিন, বাপ্তা দেশি মুরগি পালনে মোঃ কামাল হোসেন, ধনিয়া। সর্জান পদ্বতিতে সবজি চাষে মোঃ শাহাবুদ্দিন উত্তর জয়নগর। ব্রকলি চাষে মোঃ মাইনুদ্দিন, ভেদুরিয়া। মাচ চাষে খাচায় মাছ চাষ মোঃ সোহাগ, শান্তিরহাট এবং কার্প ফেটেনিং মোঃ সেকান্দর আলী, কলাকোপা, দৌলতখান এর খামারীদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থাপনা করেন- সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ডা. অরুণ কুমার সিনহা। এই অনুষ্ঠানের মাধ্যমে ৬ জন সফল উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
