সর্বশেষঃ

ভোলায় বিবা'র মানবতার দেয়াল এক নতুন দৃষ্টান্ত

মানবতার দেয়ালটি ভোলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চালু হোক : পুলিশ সুপার

মনিরুল ইসলাম ॥ ভোলায় বিবা’র মানবতার দেয়াল যেনো মানবতার এক নতুন উদাহরণ। নিত্য নতুন কায়দায় অসহায় মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে তাদের মানবতার শাখা-প্রশাখা যেনো বেড়েই চলছে। ভোলা শহরের যুগীরঘোল এলাকায় বিবা’র মানবতার দেয়াল নামক এই প্রতিষ্ঠানটি অবস্থিত। দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন এর আয়োজনে এখানে অসহায় মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিভিন্ন ধরনের নতুন ও পুরাতন পোশাক। যে যার প্রয়োজন মতো সেখান থেকে এই পোশাক নিয়ে যাচ্ছে। আবার যাদের অনেক আছে তারা রেখে যাচ্ছে। তার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের জন্য তুলে দেয়া হয়েছে দোকান ও দোকানে বিক্রিযোগ্য নানা সামগ্রী। সামান্য বিনোদনের জন্য রয়েছে দেয়ালিকা। যেখানে প্রতিদিনের স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পত্রিকা লাগানো থাকে। পথচারীরা ইচ্ছে হলেই চোখ বুলিয়ে নিতে পারে পত্রিকাগুলোতে। সবচেয়ে বেশী যেটি প্রভাবিত করে অসহায় মানুষদের তা হলো প্রতি সপ্তাহে শুক্রবার এখানে বিভিন্ন ধরনের সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। যা ভোলায় এখন পর্যন্ত নজিরবিহীন একটি বিষয়। ওই দিনগুলোতে ৫০ এর অধিক পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়। অসাধারণ এই বিষয়টি নজর কেড়েছে অনেক বিত্তবানদের। তাই প্রতি শুক্রবার অসহায় এই মানুষ গুলোর পাশে দাড়াতে যে যার মতো সহায়তার হাত বাড়াতে ছুটে আসে এই বিবা’র মানবতার দেয়ালে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জুন) বিবা’র মানবতার দেয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। গেস্ট অব অর্নার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু। বিশেষ অতিথি পুলিশ কর্মকর্তা ডিআই ওয়ান খাইরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, যুগান্তর প্রতিনিধি অমিতাব অপু, ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান, ক্রিড়া সংস্থার ট্রেজারার মোস্তফা কামাল, ভোলা পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ অনিক, বিবা’র সভাপতি আজিজুল ইসলাম। উপস্থিত সকলে দাড়িয়ে থেকে অসহায় মানুষ গুলোর হাতে বিবা’র মানবতার দেয়ালের পক্ষ থেকে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। সেই সাথে অন্যের প্রয়োজনে কিছু পোশাক রেখে যান।
বিবা’র মানবতার দেয়াল প্রসঙ্গে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি উদ্বোধনের পর থেকে বিবা’র মানবতার দেয়ালটি অবজারভেশনে রেখেছিলাম। বিবা’র মানবতার দেয়ালটি দেখলাম আগের চেয়েও বেশি প্রাণবন্ত ভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আসন্ন কোরবানি ঈদে বিবা’র মানবতার দেয়ালের পক্ষ থেকে মাংস বিতরণে আমরাও সাপোর্ট দিবো। আমি না থাকলেও আমাদের এই সহযোগিতা মানবতার দেয়ালের প্রতি থাকবে। কারণ পুলিশ সবসময়ই মানবতার পাশে দাঁড়ায়। আমরা আশা করব মানবতার দেয়ালটি ভোলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চালু হোক। এই মানবতার দৃষ্টান্ত দেখে অন্য সকলের মনে নাড়া দেয় সহযোগীতার হাত বাড়ানোর জন্য। এরপর থেকেই সমাজের বিভিন্ন বিত্তবানরা প্রতি শুক্রবার এখানে চলে আসে সহায়তার হাত বাড়িয়ে দিতে।
এ বিষয়ে মনিরুল ইসলাম জানায়, ভোলায় ২০০৫ সালে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছিলো তাদের সংবর্ধণা দেয়ার মধ্যে দিয়েই আমাদের এই পথচলা শুরু। এরপর করোনা কালীন সময় থেকেই বিভিন্নভাবে আমরা মানবতার দেয়াল এর মাধ্যমে মানবিক কাজে সহযোগিতা করে আসতেছি। সারা দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় ওই সময় ভোলায় সর্বপ্রথম আমরা হাত ধোয়া কর্মসূচি চালু করি। পরবর্তীতে আমরা এই বিবা’র মানবতার দেয়াল চালু করি।
মানবতার এই দেয়ালটির ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সহযোগীতা পেলে প্রতিটি এলাকায় এর শাখা খোলা যাবে। এতে করে অসহায় মানুষগুলোর মুখে আমরা একটু স্বস্থির হাসি দেওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান এবং সঞ্চালন করেন বিবা’র সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।