সর্বশেষঃ

নাগরিক সংবর্ধনায় কাঁদলেন ও কাঁদালেন আলী আজম মুকুল এমপি

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা টিপু ৮ লঞ্চযোগে দলের বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার লক্ষ্যে প্রায় ৪ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকার যাত্রা করলে, বিকাল ০৪ ঘটিকায় হাকিমুদ্দিন লঞ্চঘাটে পৌঁছালে নাগরিক ফোরামের ব্যানারে নেতাকর্মী সংবর্ধনা দেন।
নানাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে এমপি বলেন, আমি যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, তখন দেশের সকলে জানে যে আমি মারা গিয়েছি। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার শরীর অবশ হয়ে গেছে, আমার শরীরের কোন অঙ্গ কাজ করতেছে না, আল্লাহ পাক সেই জায়গা থেকে আমাকে দ্বিতীয় জীবন দিয়ে আমার নির্বাচনী এলাকায় জনগণের সেবা করার জন্য এখানে পাঠিয়েছেন।
আমি কখনো নিজের আদর্শ বিসর্জন দেই নি। কোন মানুষের সাথে খারাপ ব্যাবহার করিনি। এসময় এমপি কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমি কি এমন করেছি যে আমাকে হত্যা করা হবে, আমার অপরাধ আমি সকলের সুখে-দুঃখে পাশে থাকি। আমার অপরাধ আমি নিজ তহবিল থেকে গরীবের চিকিৎসা করাই। আমার অপরাধ আমি মেঘনাকে নদী ভাঙা থেকে রক্ষা করার জন্য সিসি ব্লক অনুমোদন এনে কাজ শুরু করেছি। এসময় এমপি প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, একজন চেয়ারম্যান আমাকে মেরে ফেলবে, অথচো এখনো তাকে গ্রেফতার করতে পারলো না প্রশাসন।
মেঘনা নদীর ভাঙ্গন রোধে তীর সংরক্ষণে ৫২২ ও ১১৩ কোটি টাকার উন্নয়ন মুলক কাজ অনুমোদন করায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীগন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় সাধারণ জনগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।