ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
ভোলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শহর প্রতিনিধি ॥ “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) বর্নাঢ্য আয়োজনের প্রথমে সকাল প্রায় সারে ৯ টায় অনুষ্ঠিত হয় বর্নাঢ্য একটি র্যালী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা এর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় ভোলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রতিনিধিগণ র্যালীতে অংশগ্রহণ করে।
র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, জাতিসংঘ ৪ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করার পর ১৯৭৪ সাল থেকে সারা বিশ্বে এক যোগে দিবসটি পালন করা হয়। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন বর্ষা মৌসুমে ৫০ হাজার তালগাছের চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, পানি ও বাতাস যদি দুষিত হয়ে পরে তাহলে মানুষের বাঁচা কষ্টসাধ্য হয়ে পরবে। তাই সকলকে বেশি করে গাছ লাগাতে হবে। তিনি এসময় উপস্থিত সকলকে ভোলায় বেশি করে গাছ লাগানোর জন্য সপথ করান।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আছাদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান ও পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশনের ম্যানেজার সম্ভুনাথ কর বক্তব্য প্রদান করেন।
বর্নাঢ্য এই আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে তামিম আল ইয়ামিন, এনডিসি মোঃ আবু সাঈদ, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, জেলা প্রবাসী কল্যাণ কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন ও ভোলা ফায়ার সার্বিসের সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ ও ভোলা পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডায়ার সাংবাদিক বৃন্দ।
ভোলার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ৯ জন শিক্ষার্থীর হাতে পুরুস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
