ভোলার শিবপুরে উন্মুক্ত বাজেট পেশ

এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ জন অংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
শিবপূর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭নং শিবপুর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান আলহাজ¦ মো: জসিম উদ্দিনের সভাপত্বিতে ইউপি সচিব মো: রিয়াজ উদ্দিন ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
এবারের বাজেটে স্বাস্থ্য খাত বিশেষ করে গভীর নলকুপ, টয়লেট প্রান্তিক জনগোষ্টি, মহিলা, প্রতিবন্ধী ন্যাপকিন ও হাইজিন খাতে বরাদ্দ বেশী এবং বাজেটে এ খাতটি পৃথক করা হয়। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৯ শত ৫৭ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৩ টাকা।
এলাকার সাধারণ জনগণ বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন। তারা এলাকার স্যানিটেশন, ড্রেন নির্মাণ, রাস্তা, ব্রিজ, নলকূপ স্থাপন, দুর্যোগ মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, বিনোদন ও স্বাস্থ্যখাতে (পিছিয়ে পড়া জনগোষ্ঠির পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য) বেশি বরাদ্ধ রাখা ইত্যাদি বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিম উদ্দিন জনসাধারণের দাবীগুলি নিয়ে জবাব দেন এবং ইউনিয়ন পরিষদের বাজেটের সীমাবদ্ধতার মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আমরা জলবায়ু পরির্তন মোকাবেলা ও এসডিজি লক্ষমাত্রা ২০৩০ অর্জন বিবেচনায় নিয়ে আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ জনগনের সামনে আগামী ২০২৩-২০২৪ আর্থ বছরের বাজেট উপস্থাপন করছি। জনগনকে নির্বাচিত হওয়ার আগে কথা দিয়ে ছিলাম তাদেরকে সাথে নিয়ে কাজ করবো। আপনারা যে খাতে বাজেট বাড়ানো এবং কমানোর জন্য সুপারিশ করছেন এর ভিত্তিত্বে কোন খাতে কমানো বা বাড়ানোর প্রয়োজন হলে তাহা করবো। এ বাজেট বাস্তবায়নে জনগনের চাহিদার ভিত্তিতে বিশেষ করে পিছিয়ে পড়া জনগণকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করবো।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী, মুচি, কুলী, সুইপার, প্রান্তিক জেলে পরিবার, অসহায় বিধবা, গুচ্চগ্রামের অসহায় মানুষ, ভ’মিহীন পরিবারসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির টেকসই উন্নয়ন ছাড়া সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন করা সম্ভব হবে না। আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ সকল দপ্তর পিছিয়ে পড়া জনগোষ্ঠির টেকসই উন্নয়ন বিবেচনায় প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন।
আরো উপপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, প্রতিবন্ধী, মুচি, কুলী, সুইপার, প্রান্তিক জেলে পরিবার, অসহায় বিধাব, গুচ্চগ্রামের অসহায় মানুষ, নদী ভাঙ্গন কবলীত পরিবার, ভ’মিহীন পরিবার, সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনি পেশার জনসাধারণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।