সর্বশেষঃ

অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা সমাজ থেকে নির্মুল করতে হবে : পুলিশ সুপার

ভোলার বাণী ডেস্ক ॥ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেছেন, কোন অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা সমাজ থেকে তা সমুলে উপড়ে ফেলতে হবে। তা না হলে ভবিষ্যতে ওই সকল অপরাধীরা মাথাচাড়া দিয়ে আরো বড় ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়বে। গত মঙ্গলবার (২৩ মে) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ড কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, গুজব রটানো, ইলেকট্রিক ডিভাইস (বিশেষ করে মোবাইলে এর প্রতি যুব সমাজের মাত্রারিত্তিক আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, কিশোর অপরাধ, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রি হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার ইস্যুতে পুলিশকে জনগণের সাথে সম্পৃক্ত করে আরো পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় গত এপ্রিল-২৩ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে, উক্ত মাসে ভোলা জেলায় ০২ টি খুন, ০৫টি ধর্ষণ, ২৬টি নারী নির্যাতন, ০৩টি চুরি, ৪টি সড়ক দুর্ঘটনা, ০১টি বিস্ফোরক আইনে, ২৯টি মাদক দ্রব্য আইনে ও ১১৯টি অন্যান্য মামলাসহ সর্বমোট ১৮৯টি মামলা রুজু হয়েছে। গত মাসে জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলায় ৯২১ পিছ ইয়াবা ও ০৬ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা সহ ২৯ জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া সার্বিক অপরাধ পর্যালোচনায় দেখা যায় যে, বিগত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে নারী নির্যাতন ও জমিজমা বিরোধ সংক্রান্ত রুজুকৃত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নারী নির্যাতন ও জমিজমা সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।