সর্বশেষঃ

ভোলায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় বাংলাদেশ মানবাধিকার সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় ভোলা ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক মনপুরা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সালাউদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপদেষ্টা ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মাহাবুবুল আলম নিরব মোল্লা, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, এডভোকেট মোঃ ইউসুফ, ভোলা বাণী ডটকম’র সম্পাদক খলিল উদ্দিন ফরিদ, মোঃ শহিদ (চরফ্যাশন), আব্দুল জলিল (তজুমদ্দিন), মাকসুদুর রহমান (তজুমদ্দিন), ডা: আব্দুল জলিল (লালমোহন), আব্দুর রহমান সেন্টু, শাজাহান বাদশাসহ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। সম্মেলন শেষে মানবাধিকার সংস্থার যে সকল নেতা-কর্মী মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।