সর্বশেষঃ

চরফ্যাশনের জনতা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোজ নিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক

ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের খোজ ও এলাকা পরিদর্শন করলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বৃহস্পতিবার ভোর রাতে জনতা বাজারে আগুন লেগে প্রায় ২৬টি দোকান পুরে ভস্মিভুত হয়। ওই অগ্নিকান্ডে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ১৪ জন সদস্য বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়। তাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনে যান সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের শান্তনা ও পুনরায় ঘুরে দারানের জন্য সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।


পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (অগ্রসর) মো: জাকির হোসেন, এড়িয়া ইনচার্য অর্জুন চন্দ্র দাস ও এড়িয়া ইনচার্য আমজাদ হোসেন, বাজার কমিটির সভাপতি আনোয়ার শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পর নির্বাহী পরিচালক বিভিন্ন উদ্যোগতাদের উৎপাদণশীল মেশিনারীজ ও বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।