সর্বশেষঃ

বোরহানউদ্দিন থানার ইনচার্জ বেষ্ট অফিসার

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার এর সঞ্চালনায় জুন-২০২২ মাসের মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় জুন-২২ মাসের বেস্ট অফিসার হিসেবে মনোনিত হন বোরহানউদ্দিন থানার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান এবং পিআরএল গমণকারী ৩জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, ভোলা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।