চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
শামসুদ্দিন আহমেদ মানিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আলহাজ মোশারফ হোসেন শাহজাহানের বিশিষ্ট সহচর, একাধিক স্কুল-মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ডিজিএফআই’র সাবেক পরিচালক ও প্রতিবন্ধী স্কুল ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, ভোলা ডায়বেটিক সমিতির প্রধান সমন্বয়কারী মরহুম আলহাজ শামসুদ্দিন আহমেদ মানিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে।
বুধবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা বিএনপি’র আয়োজনে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের ইমাম মাওলানা মোঃ নুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নূরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ ভোলা জেলা বিএনপি’র প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাতে মহরম শামসুদ্দিন আহমেদ মানিকের রুহের মাগফেরাত কামনা ও ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি হাসান তৌফিক রিহিনের ছেলের রূহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।
