সর্বশেষঃ

স্রোত ইজি পাম্পযন্ত্র আবিষ্কার করে সারাদেশে তৃতীয় হওয়ায়

লালমোহনে কৃষক অলিউল্যাহকে সংবর্ধনা

স্রোত ইজি পাম্পযন্ত্র আবিষ্কার করে সারাদেশে তৃতীয় উদ্ভাবনী পুরস্কার পাওয়ায় ভোলার লালমোহনের উদ্ভাবক মো. অলিউল্যাহকে সংবর্ধনা প্রদান করেছে ভোলা জেলা ডেভলপমেন্ট ফোরাম (বিডিএফ)। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অলিউল্যাহকে এ সংবর্ধনা প্রদান করা হয়। তিনি লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের পেশকার হাওলা এলাকার কৃষক। অলিউল্যাহ তার বাড়ির পাশের একটি খালে কোনো প্রকার জ¦ালানী বিহীন জোয়ার-ভাটার স্রোতকে কাজে লাগিয়ে ব্যতিক্রমী এ স্রোত ইজি পাম্প উদ্ভাবন করেন।

তার এ আবিষ্কারকে ইউএনও ও কৃষি অফিসের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হয়। ওই ইন্সটিটিউটের কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্পের অধিনে গত ১৫ জুলাই তৃতীয় হিসেবে মনোনিত করে পুরষ্কৃত করা হয় অলিউল্যাহকে। এসময় তাকে নগদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এবং তার এ উদ্ভাবনীর পূর্ণতা প্রদানের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা করারও আশ্বা দেয়া হয়।
বিডিএফের ভোলা জেলা আহবায়ক রাজিব হায়দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল আলম। বিডিএফের ভোলা জেলার সদস্য সচিব মোশারফ হোসেন অমির সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্বাস উদ্দিন ও লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ আরও অনেকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।