ভোলায় আয়োডিনযুক্ত লবণ আইন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় আয়োডিনযুক্ত লবন আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুল ইসলাম প্রমূখ। এ সময় অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
