এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে: মেজর হাফিজ
পরানগঞ্জে সিসি ক্যামেরা উদ্বোধনকালে পুলিশ সুপার
পুলিশের সকল কাজে জনগণের সম্পৃক্ততা থাকলে অপরাধ অনেকাংশে কমে আসবে

ভোলায় পরানগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধে সভা ও সিসি ক্যামেরা উদ্বোধন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকাল ৪টার সময় ভোলার পরানগঞ্জ বাজারে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
প্রধান অতিথি পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, পুলিশের সকল কাজে জনগণের সম্পৃক্ততা থাকলে অপরাধ অনেকাংশে কমে আসবে। পুলিশ জনগণের বন্ধু। তবে ভালো মানুষের; খারাপ মানুষের নয়। তিনি আরো বলেন, ভোলা আইন শৃঙ্খলা রক্ষায় আমার প্রশাসনের যতেটা হার্ড লাইনে যেতে হয় আমরা ততটাই করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার, ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব। বিশেষ অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম নকিব বলেন, আমার ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষা করতে এবং বাজারের নিরাপত্তা রক্ষায় আমার যা-যা করা দরকার আমি তাই করবো ইনশাআল্লাহ।

পুলিস সদস্য রেজাউল করিম রাজিব এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পরানগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। এরপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।

অন্যদিকে সকাল ১১টায় শিবপুর ইউনিয়নেও বিট পুলিশিং সভা ও সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য। তিনি আরো বলেন, শিবপুর ইউনিয়নের ০৬টি গুরুত্বপ্র্ণূ পয়েন্টে অত্যাধুনিক ইন্টারনেট ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সার্বক্ষণিকভাবে কন্ট্রোল রুমে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ এবং শহরকে মনিটরিং করা যাবে। কোনও অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে।
ইতিপূর্বে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়/পয়েন্টসহ পুর্ব ইলিশা ইউনিয়নে ইন্টারনেট ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ এর সুফল পাচ্ছে। এ সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক অপারেশন, ভোলা সদর থানা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ শিবপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
