সর্বশেষঃ

পাঁচদিন পর বিদেশি জাহাজের বার্জ মালিক পক্ষকে হস্তান্তর

ভোলার চরফ্যাশনের চর নিজামের পূর্ব পাশে সাগর মেহনার ডুবোচরে আটকে পড়া বিদেশি জাহাজের বার্জটি ৫দিন পর আজ সোমবার সকালে মালিক পক্ষ রিলাইজিং অ্যান্ড শিপিং (কুতুব উদ্দিন অ্যান্ড কোং) এর কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এ দিন বিকেলে মালিক পক্ষ রোজিনা’ ও ‘এএম একোড’ নামে দুইটি টাগ বোট জাহাজ দিয়ে বার্জটি উদ্ধার করে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। চর মানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, বার্জটিতে প্রায় ১৩ শত মেট্রিক টন বিদেশি পাথর, একটি বেকু এবং পাথর ভাঙার যন্ত্রপাতি রয়েছে। ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজারের মাতারবাড়ী আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের উদ্দেশ্যে যাওয়ার পথে বৈরি আবহাওয়ায় উত্তাল সাগরে টাগ বোট থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে গত বৃহস্পতিবার ভাসতে ভাসতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চর নিজামের পূর্ব প্রান্তে এসে আটকে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কোস্টগার্ডকে অবগত করে সার্বিক সহায়তা প্রদানের অনুরোধ করেন। এরপর শুক্রবার বিকেল থেকে জাহাজের বার্জটি কোস্টগার্ড নিরাপত্তা হেফাজতে নেন। সোমবার মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, সাগরে ভেসে আসা বার্জটি সোমবার কোস্টগার্ডের মধ্যমে মালিক পক্ষ কুতুব উদ্দিন অ্যান্ড কোং এর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুটি টাগ বোটের মাধ্যমে বাজটি উদ্ধার করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্য রওয়ানা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।