এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে: মেজর হাফিজ
দৌলতখান হাসপাতালে বর্জ্য ফেলার ভ্যান হস্তান্তর

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য অপসারণের জন্য দুটি ভ্যান উপহার দেয়া হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকাল ১১টায় দৌলতখান পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে দৌলতখান হাসপাতালের বর্জ্য অপসারণের জন্য এ দুটি ভ্যান হস্তান্তর করা হয়।
এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য অপসারণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে রোগী ও চিকিৎসকদের। দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা যত্রতত্র ফেললে সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে রোগী ও চিকিৎসকরা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ সমস্যা থেকে উত্তোরণের জন্য পৌরসভার পক্ষ থেকে এ দুটি ভ্যান হাসপাতাল কর্তৃপক্ষকে উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আনিসুর রহমান প্রমূখ।
