সর্বশেষঃ

তজুমদ্দিনে তুচ্ছ ঘটনায় ঘরে ডুকে মারধর

ভোলার তজুমদ্দিনে গাছ কেনা বেচাকে কেন্দ্র করে দুই বেপারী মধ্যে কথা কাটাকাটি থেকে দুই দফায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বেপারী রায়হানকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চাদঁপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের কয়ছর আহম্মদ মহাজনের ছেলে রায়হান গাছ কিনে দেয় একই এলাকার জসিম উদ্দিনকে। বুধবার সন্ধ্যায় রায়হান ও জসিম গাছ কেনা-বেচা নিয়ে নন্দলালের মোড়ে বসে কথা বলার সময় একই এলাকার রতন পাটওয়ারীর ছেলে জুয়েল বাধা দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায় জুয়েল উত্তিজিত হয়ে রায়হানকে কিলঘুষি মারে। পরে বাড়ীতে বসে রাত ৯টার দিকে নাগর পাটওয়ারী ও জসিম পাটওয়ারী ঘটনাটি মিমাংসার চেষ্টা করেন। এসময় রতনের ছেলে শাকিল ও রাসেল মিলে ২য় দফায় ঘরে ডুকে রায়হানকে এলোপাতারি মারপিট করে।
রায়হানের পিতা কয়ছর আহম্মদ আরো জানান, সবার সামনে আমার ছেলেকে মারপিট করে আহত করেছে। পরে রায়হানকে তজুমদ্দিন হাসপাতালে এনে চিকিৎসা করাই। তারা আমাদের আবারো হুমকি ধামকি দেয়। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।