দৌলতখানে কোরবানির গরু ক্রয় করতে গিয়ে যুবক নিখোঁজ
( নিখোজ হওয়া হাফেজ ইকবাল (৪০)

ভোলার দৌলতখানে কোরবানির গরু ক্রয় করতে গিয়ে হাফেজ ইকবাল (৪০) নামের এক লোক নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি গত ৫ জুলাই দুপুর ৩টায় গরু ক্রয় করার জন্য বাসা থেকে বের হন। তারপর থেকে তাঁর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি দৌলতখান উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদ এর ছেলে।
ছেলের সন্ধান চেয়ে হাফেজ ইকবাল এর পিতা হাফেজ আব্দুল হামিদ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় তাঁর বাসায় সংবাদ সম্মেলন করেন। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভোলার পুলিশ সুপারসহ প্রশাসনের সর্বস্তরের কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন।

তিনি বলেন, গত ৫/৭/২০২২ ইং তারিখ মঙ্গলবার দুপুর তিনটার সময় দৌলতখান বাজারে কোরবানির গরু ক্রয় করার উদ্দেশ্যে বের হয় ইকবাল। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে দৌলতখান থানায় গত ৬/৭/২০২২ ইং তারিখে একটি সাধারণ ডায়রি করি। যার নাম্বার-২৪০। ছেলেকে না পেয়ে পরিবারের ওপর যেন কালো ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, জিডির আলোকে তদন্ত চলছে।
