ভোলায় দৈনিক দেশবাংলা পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

গতকাল সন্ধ্যায় নদীমাতৃক বাংলাদেশের বিচ্ছিন্ন জনপদ ভোলা জেলার ইলিশাঘাটে সাংবাদিক মনিরুল ইসলামের রিসোর্টে মনিরুল ইসলামের সঞ্চালনায় দৈনিক দেশবাংলার বরিশাল ব্যূরো ও টিম ভোলার নবনিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দেশসেরা সাংবাদিক দৈনিক দেশবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দেশবাংলার হেড অব নিউজ সাংবাদিক সজীব আকবর, সিইও সেহলী পারভীন, আইটি ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ, পাবলিক ভয়েস ইনচার্জ সাদিয়া সুলতানা, বরিশাল ব্যূরো মামুনুর রশীদ নোমানী, টিম ভোলার সমন্বয়ক তুহিন খন্দকার, ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হাওলাদার, ঝালকাঠির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু, পটুয়াখালী প্রতিনিধি নয়ন মৃধা, গৌরনদী প্রতিদিন বিএম বেল্লাল, রাজাপুর প্রতিনিধি মোঃ নাঈম, চরফ্যাশন প্রতিনিধি এ কে এম গিয়াস উদ্দিন, মনপুরা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।