ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
ভোলায় ২ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ। শনিবার রাতে এবং রবিবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। ভোলা সদর থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা দিয়ে প্রতিনিয়তই মাদকের বিভিন্ন চালান আসে। ভোলায় মাদক প্রবেশ যাতে না করতে পারে সে ব্যাপারে সর্বদাই সজাগ ভোলার আইনশৃঙ্খললা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জানতে পারে যে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা দিয়ে মাদকের পৃথক ২টি চালান আসছে। এ সময় পুলিশের ওই টিম সেখানে অবস্থান নেয়। প্রথম চালানে তারা ২ হাজার পিচ ইয়াবা ২ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে প্রথম জন হলেন সুমন চন্দ্র দাস। সে চট্টগ্রাম শহরের হালিসহর জি ব্লক ধান সিঁড়ির সাধন চন্দ্র দাসের পুত্র। দ্বিতীয় জন হচ্ছেন মুরাদ হোসেন। সে লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার উপজেলার সুজন গ্রাম ৪নং ওয়ার্ডের শাজাহানের পুত্র।

অপরদিকে মাদকের পৃথক একটি চালানে ৪শ’ পিচ ইয়াবাসহ শাহ পরান নামে একজনকে আটক করা হয়। আটক শাহা পরান মহাদেবপুর, ভুইয়া পাড়া সিতাকুন্ড চট্টগ্রামের আঃ রহিমের পুত্র।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন আরও জানান, পৃথক পৃথক মাদক অভিযানে তিন মাদক কারবারি কে আটক করা হয়েছে। আটককৃতদের নামে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হবে।
