সর্বশেষঃ

নবী করীম (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বোরহানউদ্দিনে ব্যাবসায়ীদের বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (স:) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট ও দক্ষিণ বাসস্টান্ড ব্যবসায়ীরা। বুধবার (১৫ই জুন) বিকাল ৫টায় কটুক্তির প্রতিবাদে বাজার ব্যাবসায়ীরা এক বিক্ষোভ মিছিল বের করে।

এই সময় উপস্থিত ছিলেন মিয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুর হোসেন নুরানি, পন্ডিত বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নানসহ অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে সবার একটাই দাবী-বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির করে আমাদের কলিজায় আঘাত করেছে। অবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হউক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।