পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃংঙ্খলা পর্যালোচনা সভা
ভোলায় এপ্রিল’র তুলনায় মে মাসে বৃদ্দি পেয়েছে ধর্ষণ ও মাদক মামলা

ভোলায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে মে-২২ মাসের মাসিক অপরাধ ও আইন শৃংঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার গত মাসে ভোলা জেলার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মে ২০২২ এর অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে, উক্ত মাসে ভোলা জেলায় ০১টি দস্যুতা, ১১টি ধর্ষণ, ৩১ টি নারী নির্যাতন, ০৩ টি সিধেল চুরি, ০১টি চুরি, ৫৮টি মাদক দ্রব্য আইনে ও ১২০টি অন্যান্য মামলাসহ সর্বমোট ২২৫ টি মামলা রুজু হয়েছে। গত মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫৮ টি মামলায় ৮০ জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সার্বিক অপরাধ পর্যালোচনায় দেখা যায় যে, বিগত এপ্রিল মাসের তুলনায় মে মাসে ধর্ষণ ও মাদক উদ্ধার সংক্রান্ত ঘটনায় রুজুকৃত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ বা ধর্ষণের চেস্টা সংক্রান্ত ঘটনায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং নারী নির্যাতনের ঘটনা যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে প্রো একটিভ পুলিশিং বাস্তবায়নে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার বলেন, প্রো একটিভ পুলিশিং বাস্তবায়নে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, ভোলা বাসস্টান্ডসহ বিভিন্ন বাস স্টান্ডে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চ টার্মিনালে অতিরিক্ত টোল আদায়, সয়াবিন তেলের মজুদকরণ সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকা-ে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা ভোলা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
