বোরহানউদ্দিনে নবী করীম (সঃ) কে কটুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিন উপজেলা সরকারি আব্দুল জব্বার কলেজে ও বোরহানউদ্দিন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। সোমবার (১৩ই জুন) সকাল ১১টায় বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সরকারি আবদুল জব্বার কলেজের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করে।

এই সময় উপস্থিত ছিলেন সরকারি আব্দুল জব্বার কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আরিফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দলমত নির্বিশেষে সবার একটাই দাবী – বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির করে আমাদের কলিজায় আঘাত করেছে। অবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হউক।
