সর্বশেষঃ

আওয়ামীলীগের জেলা সম্মেলন ঘিরে ভোলায় সাজ-সজ্জা রব

আসন্ন ১১ই জুন অনুষ্ঠিত হবে ভোলা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে ঈদ আমেজ বইছে দলীয় নেতা-কর্মীদের মাঝে। পোষ্টার আর ব্যানারে ছেয়ে গেছে ভোলা শহরের অলিগলি। তৃণমূল নেতা-কর্মীরা যার যার পছন্দের প্রার্থীর পক্ষে লাগাচ্ছেন পেস্টুন, চালাচ্ছেন প্রচারণা।
সম্মেলন সভাস্থল ভোলা সরকারী স্কুল মাঠে গিয়ে দেখা যায়, প্যান্ডেল ও মঞ্চের কাজ শেষ পর্যায়ে। দক্ষিণাঞ্চলের মধ্যে অন্যতম হবে দ্বীপজেলা ভোলার সম্মেলন মঞ্চ এমনটাই প্রত্যাশা নেতা-কর্মীদের। এদিকে প্যান্ডেল ও মঞ্চের কাজ একাধিকবার পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।


আসন্ন সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজুন মোল্লার সভাপতিত্ব সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেকমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভোলার সকল আসনের এমপিরা উপস্থিত থাকবেন।
সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আসন্ন সম্মেলনে ডেলিগেট ১৪০০ এর উপরে এবং কাউন্সিলর ৩৫০ জন। কাউন্সিলর এবং ডেলিগেটের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন আগামী ভোলা জেলা আওয়ামীলীগের নেতৃত্ব বলেও জানান তিনি। এদিকে সম্মেলন সুন্দর ও সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পুর্ণ করেছে জেলা আওয়ামীলীগ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।