কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলা জেলা যুবদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করে ভোলা জেলা যুবদল। শনিবার (২৮ মে) বিকাল ৪টায় জেলা যুবদল অফিসে থেকে শত শত নেতা-কর্মীদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি কিছুদুর আসলেই পুলিশের বাঁধার মুখে পড়ে আর এগোতে পারেনি।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক খালেদা জিয়া-কে নিয়ে কটুক্তি এবং ঢাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ। এ সময় ভোলার যুবদলের সকল পর্যায়ের অংগ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।