বোরহানউদ্দিনে ৫১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২

ভোলার বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়ন হইতে দুই মাদক কারবারিকে গ্রেফথার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে গত ২৫ মে বিকাল সাড়ে ৩টায় সময় এসআই মোঃ মহিউদ্দিন জুয়েলসহ সংগীয় অফিসার এসআই মোঃ মাহাতাব হোসেন, এএসআই মোঃ আবু সাইদ বাবুল, কনস্টেবল মোঃ আবুল হোসেন এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮নং ওয়ার্ডস্থ বাইনের বাড়ী হুমায়ুনের বাড়ীর সুপারী বাগান থেকে মোঃ মিজান (২৮) ও মোঃ শাকিল (২২) কে গ্রেফতার করা হয়। মোঃ মিজান চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বাসিন্দা এবং মোঃ শাকিল বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।