ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি। ওই সময় তিনি বলেন, এলাকার জনগণ নিরাপত্তার চাঁদরে ডাকা। আমরা গত দুই বছর কঠিন সময় পার করেছি, অনেক কোমলমতি শিশুদের শিক্ষায় ক্ষতি হয়েছে।
এসময় উপজেলা শিক্ষা অফিসারের উদ্দেশ্য এমপি বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের দিকে আপনারা খেয়াল রাখবেন যেত তারা পিছিয়ে না পড়ে। এমপি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গিয়েছে, ভূমিহীনদের প্রধানমন্ত্রীর ঘর দিয়েছে এটা প্রধানমন্ত্রীর এক মহতী উদ্যোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগে এ কাজ আর কেউ করেনি। এমপি আরো বলেন মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন ২০৪০ সালের ভিতর বাংলাদেশ মাদক মুক্ত হবে। একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ব্যাপারে সতর্ক থেকে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি শাহীন ফকির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, ডা: তপতি চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, নির্বাচন কর্মকর্তা, শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা, ওমর ফারুক, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
