ভোলার ভেদুরিয়া থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হেতনার হাট খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু মমিনের (৪) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ডের একদল ডুবুরি দল। রোববার (১৫ মে) দুপুরে ভাসমান অবস্থায় মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়। মমিন ওই ওয়ার্ডের মো. ফারুক বেপারির ছেলে।
ভোলার ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ভোর ৬টা থেকে ভোলা ফায়ার সার্ভিস, বরিশালের ডুবুরি দল ও ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনসহ ৩টি দল নিখোঁজ হওয়া মমিনের উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।


ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, মমিনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, এর আগে শনিবার (১৪ মে) দুপুর ১ টার দিকে স্থানীয় হেতনার হাট খালে গোসল করতে গিয়ে শিশু মমিন নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। পরে ভোলা ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দলের একটি টিম বিকেল সাড়ে ৫টার দিকে শিশু মমিনকে উদ্ধার করতে যৌথ অভিযানে নামে। পরে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী অভিযান সসমাপ্ত করে। পুনরায় রবিবার সকালে আবার অভিযানের নামে কোস্ট গার্ডের ডুবুরি দল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।