ঈদের আনন্দের পরিবর্তে পরিবাগুলোতে চলছে শোকের মাতম
চব্বিশ ঘণ্টার ব্যাবধানে আমরা যাদের হারিয়েছি

দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা ঠিক সেই মূহুর্তে ২৪ ঘণ্টার ব্যাবধানে ভোলার ৩টি পরিবার হারিয়েছে তাদের অভিভাবককে। ওই পরিবারগুলো মাঝে বিরাজ করছে শোকের মাতম। তাদের মাথার উপর থেকে চিরদিনের জন্য সড়ে গেছে বাবা নামের বটবৃক্ষের ছায়া। আর কখনোই তারা আমাদের মাঝে ফিরে আসবে না।
জানা গেছে, ভোলা শহরের সকলের পরিচিত মুখ, হোমিও কলেজ রোড নিবাসী, সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ঢাকার মগবাজার রাসমনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ শুক্রবার (৬ মে) জুময়ার নামাজ শেষে শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে ভোলা শহরের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একই দিনে ভোলা শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন আহমেদ বিকেল ৩:১৫ মিনিটের সময় ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় শহরের যুগীলঘোলে ভোলার কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে গত বুধবার (৪ মে) রাত ১০টার দিকে স্টোক করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যু বরন করেন ভোলা শহরের সকলের পরিচিত মুখ, চরসামাইয়া বন্ধুজন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন মাস্টার। বৃহস্পতিবার (৫ মে) সকাল ৯টায় চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামের তার নিজ এলাকার বেলায়েত হোসেন মুন্সি বাড়ীর দরজায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রিয় মানুষটিকে শেষ বারের মত এক নজর দেখার জন্য ভোলার বিভিন্ন স্থান থেকে তার সহকর্মী, বন্ধু, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, ছাত্রসহ সকল ধর্মপ্রাণ মুসলমান ছুটে আসেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনার পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। জানাযা নামায পূর্বে বক্তব্যে বক্তারা তাদের সাথে কাটানো স্মৃতিগুলো স্মরণ করেন। উল্লেখ্য, বুধবার রাত ১০ টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। তার এই অকাল মৃত্যুতে ভোলার শিক্ষক সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
