শশীভূষণে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজ (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮ দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর হোসাইনিয়া মাদ্রাসা সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. মিরাজ ওই এলাকার মো. কাওছার মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, পশ্চিম এওয়াজপুর হোসাইনিয়া মাদ্রাসা সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মো. মিরাজ অটো রিক্সার ব্যাটারী চার্জ দেন। বুধবার সকালে সে অটো রিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যূৎসস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
শশীভূষন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
