ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোলায় বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা’র উদ্যোগে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ৪নং ওয়ার্ডস্থ চৌকিদার বাড়ীর মসজিদ প্রাঙ্গনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ফেরদাউস, মুফতি রিয়াজ উদ্দিন কাশেমী প্রমূখ। এ সময় চরসামাইয়া ইউনিয়নের ১০টি মসজিদের ঈমাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিচ।
