বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ৬নং ওয়ার্ড থেকে নাঈম (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের কুতুবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম একই গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাঈমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাঈম তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
ওসি আরও জানান, নাঈমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে।
