বোরহানউদ্দিনে ঈদ উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা

দাম কেজি প্রতি ৫-১০ টাকা বেড়ে হয়েছে ১৬৫-১৭০ টাকা সয়াবিন তেল। এদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকা। সোনালি মুরগি প্রতি কেজি ২৭০ টাকা থেকে ২৮০ টাকা,বয়লার ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ৭০০ টাকা, বকরীর মাংস প্রায় ৬০০ টাকা বিক্রি হচ্ছে। শনিবার (২৩ এপ্রিল) ভোলা জেলার বোরহানউদ্দিনের কাঁচাবাজারে সরেজমিনে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
এ সপ্তাহে দেশি মুশুরের ডালের দাম প্রতি কেজি বড়টা ১৩০ টাকা ও ছোট ১৯৫ টাকা বিক্রি হচ্ছে। দেশি রসুন ৪০ টাকা, চায়না রসুন ১২০ টাকা কেজি, দেশি রসুন ৫০ টাকা কেজি, দেশি আদা ৮০/৮৫ টাকা কেজি এবং চায়না আদা ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেমাইর প্যাকেট ৪০ টাকা, খোলা সেমাই কেজি প্রতি ১৩০ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের কেজি ২৫ টাকা, আলু ১৫ টাকা, বেগুন ৬০টাকা, গাজর ৭০ টাকা, টমেটো ২০ টাকা, পোটল ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, ডিম হালি ৩২ টাকা, হাঁসের ডিম ৫০ টাকা বিক্রি হচ্ছে।
বোরহানউদ্দিন বাজারের এক মুদিদোকান ব্যবসায়ী বলেন, বাজার এখনও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম, ঈদ সামনে রেখে দাম বাড়তে পারে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর ব্যবস্থা আছে। বাজারে বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করি।
