ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
ভোলায় দারুল উলুম রশিদিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবিপুর গ্রামের দারুল উলুম রশিদিয়া ক্বওমী মাদ্রসায় (প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ, বিসিএস প্রশাসন) রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মন্নান মুজাহিদ, নুরনবী তালুকদার, সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক গোলাম মাহমুদ, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, পৌর কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু খানসহ মাদ্রাসার শিক্ষক-ছাত্র এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত সকলের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল মান্নান। এ সময় খান বাহাদুর নূরুজ্জামান, আব্দুর রশীদ (বিসিএস প্রশাসন), তাইবুন নাহার রশীদসহ সকল মৃত ব্যক্তির জন্য রুহের মাগফিরাত করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য, দারুল উলুম রশিদিয়া মাদ্রাসাটি আব্দুর রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে।
