বোরহানউদ্দিনে খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় যুবদলের দোয়া ও ইফতার

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তি কামনায় বোরহানউদ্দিন পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব রহমান ও সদস্য সচিব আবু জাফর মৃধা এর আয়োজনে দোয়া ও ইফতারের আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায় বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, বোরহানউদ্দিন পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ। বিএনপি চেয়াররপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মিথ্যা মামলা থেকে মুক্তি কামনা দোয়া মুনাজাত পরিচালনা করেন, গয়নার ঘাট জামে মসজিদের ঈমাম।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার গঠনতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েম করছে। এই সরকার দেশকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা, হয়রানিমূলক মামলা দিয়ে আটক করে নির্যাতন করছে। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একাধিক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে কারাবন্দি রেখেছে। বর্তমানে বাসায় বন্দি রয়েছে।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার করা প্রয়োজন। কিন্তু এই স্বৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না। এটা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি অবিচার করা হচ্ছে। মানবিকতা, মনুষত্ব্যবোধ নেই বলে শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়ার সাথে এই অন্যায় আচরণ করছে। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হোক। যদি তাকে দ্রুত বিদেশে যেতে দেয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
