বোরহানউদ্দিনে ইয়াবা যুবক আটক

ভোলার বোরহানউদ্দিনে উপজেলার পক্ষিয়া ইউনিয়ন হতে ৭৫ পিচ ইয়াবাসহ মোঃ জাকির বেপারী (৩৮) নামের এক যুবককে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। ১৪ এপ্রিল গভীর রাতে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ সময় এসআই (নিঃ)/মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ বোরহানউদ্দিন থানাধীন পক্ষিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ বাবুল মাতুব্বর এর বসত ঘরের পূর্ব পাশে বেড়িবাধের রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ জাকির বেপারী (৩৮) কে ৭৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ী দৌলতখান উপজেলায়। তবে এ সময় জাকিরের সাথে থাকা মোঃ বাবুল মাতুব্বর (৩৫) কৌশলে পালিয়ে যায়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
