এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে: মেজর হাফিজ
বোরহানউদ্দিনে রেজা এ করিম চৌধুরী (চুন্নু মিয়ার) স্মরণে দোয়া মোনাজাত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা আঃ জব্বার মিয়া বাড়ির কৃতি সন্তান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহব্বতজান চৌধুরীর প্রয়াত পিতা মরহুম রেজা এ করিম চৌধুরী (চুন্নু মিয়া) ও মাতা মরহুমা নুরজাহান বেগমের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) উপজেলার কুতুবা ইউনিয়নের আঃ জব্বার মিয়া বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম, তাসবীহ পাঠ করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে বিভিন্ন পেশাজীবি মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এতিম, অসহায় সকলে ইফতারে অংশ গ্রহণ করেন এবং মাগরিব বাাদ এতিম, দুঃস্থদের ভিতরে খাবার বন্টন করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, ঐতিহ্যবাহী মিয়া বাড়ির জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুর হোসেন নুরানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমে কর্মীগণ, সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষ।
উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আব্দুল জব্বার মিয়া বাড়িতে ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন ভোলার একমাত্র ভাষা সৈনিক রেজা-এ-করিম চৌধুরী চুন্নু মিয়া। এ ভাষা সৈনিক ১৯৭০ সালের নির্বাচনে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন। ছিলেন ভোলার মুক্তিযুদ্ধের প্রথম সারির সংগঠক। এছাড়া স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।
